১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পিএইচপি ফ্যামিলির ডিএমডি হলেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:৫১ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:৫১

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

পিএইচপি ফ্যামিলির ডিএমডি হলেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন

· বাংলাদেশ

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের জ্যেষ্ঠ নাতি ও তৃতীয় প্রজন্মের প্রথম সন্তান মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন পিএইচপি গ্লাস এবং পিএইচপি অ্যালুমিনিয়াম উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাঁর এ নিয়োগ পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক ও শিল্প নেতৃত্বে নতুন প্রজন্মের অংশগ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিক্টর মহসিন লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে সাইকোলজি ও মার্কেটিং বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি একই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন এবং পর্যায়ক্রমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বর্তমান নেতৃত্বের অবস্থানে উন্নীত হয়েছেন।

ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে ভিক্টর মহসিন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। ভোক্তাদের চাহিদা, বাজারের পরিবর্তন এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা নিতে তিনি নিয়মিত দেশের বিভিন্ন গ্রাম ও শহরের বাজার পরিদর্শন করেন। এর মাধ্যমে বিক্রেতা ও ভোক্তা উভয়ের জন্য অধিক কার্যকর ও ইতিবাচক ব্যবসায়িক পরিবেশ তৈরির সুযোগ খুঁজে দেখেন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ