
গাংনীতে কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
মেহেরপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।
সহকারী কমিশনার ভূমি ফয়েজুর রহমানের উপস্থিতিতে মঙ্গলবার দুপুর ২টায় হিন্দা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বাড়ি থেকে কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়ান তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তির ওজন ৯৪ কেজি যার বাজার ৯৪ লক্ষ টাকা।
নায়েক সুবেদার মোঃ সাইদুর রহমান জানান, তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প ও সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমানের সহযোগিতায় ৪৭ বিজিবি ব্যাটেলিয়নের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে অভিযান চালিয়ে উদ্ধার করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

