১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলনায় ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা : কেএমপি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৪৫

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

খুলনায় ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা : কেএমপি

· বাংলাদেশ

খুলনা মহানগরীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, গুজব ও অপপ্রচার রোধে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এসব কর্মকা-ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাংবাদিকসহ বিভিন্ন পেশার ভুয়া পরিচয় দিচ্ছে। এ পরিচয়ে তারা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সত্যতাবিহীন, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করছে। এ পরিস্থিতিতে মহানগরীর জনশান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তিনটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র কিংবা স্টিকার ব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, অর্থ আদায় বা চাপ সৃষ্টি করতে পারবেন না।

এ ছাড়া জনশৃঙ্খলা বিঘিœত হতে পারে কিংবা রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণœ হয়Ñএমন সত্যতাবিহীন, উসকানিমূলক ও ভিত্তিহীন সংবাদ, ছবি, ভিডিও বা বক্তব্য কোনো মাধ্যমে প্রচার ও প্রদর্শন করা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব চত্বর কিংবা জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে সমবেত হয়ে প্রতিবন্ধকতা বা বিশৃঙ্খলা সৃষ্টিও করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ৫৯ ও ৬০ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রচলিত দ-বিধি, ১৮৬০-এর চাঁদাবাজি ও প্রতারণাসংক্রান্ত ধারা এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ