
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
নিউজ ডেস্ক : দেশের ৪৮টি জেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করবে সরকার। এজন্য ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বাস্তবায়ন করা হবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



