১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হাইমচরে যৌতুক মামলার আসামি গ্রেপ্তার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২১:৪৬ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২১:৪৬

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

হাইমচরে যৌতুক মামলার আসামি গ্রেপ্তার

· অপরাধ

চাঁদপুরের হাইমচরে যৌতুক নিরোধ আইনের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সালাউদ্দিন মিয়া (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় উপজেলার বাহেরচর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বাহেরচর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় যৌতুক নিরোধ আইনের মামলায় সিআর-৯৫/২০২৬ (গোসাইরহাট) নম্বর মামলার তিনটি পরোয়ানার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সালাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি হাইমচর উপজেলার ঈশানবাল এলাকার ৮৩ কান্দির বাসিন্দা। তার পিতার নাম আবদুর রহমান করাতী।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ