২০ নভেম্বর ২০২৬, ২৩:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৮

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২২:৩৬ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২৩:৩২

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৮

· রাজনীতি

চট্টগ্রামের কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলাকালে বাসের ধাক্কায় বিএনপি ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মইজ্জারটেক চত্বরসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় আহতরা হলেন চরলক্ষ্যা ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন বাবলু, ফরহাদুল ইসলাম হৃদয়, মো মামুনুর রশিদ মাহি, আবুল কালাম প্রমুখ। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Dainik Azadi বাংলা

কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৭ নেতা-কর্মীকে চমেকে ভর্তি

· রাজনীতি

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ