
হারের শঙ্কা নিয়ে পঞ্চম দিন শুরু করবে বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্টে আলোকস্বল্পতার কারণে আজ চতুর্থ দিনের খেলাও শেষ হয়েছে আগেভাগে। বাংলাদেশ হারের শঙ্কা নিয়ে কাল ম্যাচের শেষ দিনের খেলা শুরু করবে। শেষ তিন উইকেটের বিনিময়ে দেড়শর বেশি রান তুলে বড় লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংটা ভালো হচ্ছে না। দলীয় একশর আগেই হারিয়ে ফেলেছে পাঁচ উইকেট। সব মিলিয়ে সফরকারীদের সামনে হারের শঙ্কা।
আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১০০। এখনো ৫৭ রানে পিছিয়ে আছেন সফরকারীরা। এই রান পেরিয়ে প্রোটিয়াদের সামনে স্বচ্ছেন্দের একটা লিড দাঁড় করাতে পারলে ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ। কাল সকালে এই দায়িত্ব সবচেয়ে বেশি মুশফিকুর রহিম আর লিটন দাসের। দিন শেষে মুশফিক অপরাজিত ৫ রানে, লিটন ১২ রানে। এই দুজনের পর স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মেহেদি হাসান মিরাজ।
আজ ৭ উইকেট ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ৫৫৭ রানে। শেষ তিন ব্যাটাররেই তাতে বড় অবদান। শেষ তিনটা উইকেট তুলে নিতে দেড়শর বেশি রান খরচ করতে হয়েছে বাংলাদেশের বোলিং আক্রমণকে। তাতে প্রথম ইনিংসেই ১৫৬ রানের লিড পায় বাংলাদেশ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

