
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
একই রাতে পৃথক স্থানে অগ্নিসংযোগ, সুজিত রায়ের বাড়ির অধিকাংশ আসবাব পুড়ে গেছে
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এতে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়ির অধিকাংশ আসবাব পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত দীপু মনির বাসায় আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা তালাবদ্ধ বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


