
দেশজুড়ে আসছে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা
নিউজ ডেস্ক: সমন্বিত যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে দেশজুড়ে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই এ পরিষেবা পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলন কক্ষে রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক কর্মশালায় তিনি এই আভাস দিয়েছেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতু- রেলপথ- নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক-রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
