
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় শাড়ী-চাদর জব্দ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় ৫৩ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৫০ পিস শাড়ী ও ৩১ পিস চাদর জব্দ করেছে।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রাকিব আহমেদ জানান, গতকাল শুক্রবার ভোর ৪টার সময় ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জহুরপুরটেক বিওপি’র একটি টহল দল জেলার সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ৫০ পিস শাড়ী ও ৩১ পিস চাদর উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা। জব্দকৃত শাড়ী ও চাদর চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗