
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনও মন্তব্য নেই ভারতের
‘সীমান্তের ওপারের’ প্রভুদের নির্দেশে পরিচালিত হচ্ছে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন অভিযোগের মন্তব্য করতে চায় না ভারত।
শুক্রবার (২০ নভেম্বর) দেশটি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাওয়ার দীর্ঘদিনের অবস্থানের পুনরাবৃত্তি করেছে।
বৃহস্পতিবার ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের সদস্যরা ব্যবসা-বাণিজ্য ও গণপরিবহন বন্ধের চেষ্টা করলে বাংলাদেশের কয়েকটি এলাকায় সহিংসতা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা হাসিনার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন সরকার প্রত্যাখ্যান করায় এক সপ্তাহের বিক্ষোভ কর্মসূচির শেষে বৃহস্পতিবার সারা দেশে লকডাউন ডেকেছিল আওয়ামী লীগ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
