সামাজিক দায়বদ্ধতায় খুলনা ক্লাব লিমিটেড, মানবিক সেবায় নতুন দৃষ্টান্ত
স্টাফ রির্পোটার : খুলনা ক্লাব লিমিটেডের ইতিহাসে ২০২৬ সাল এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে। প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি জনাব সারফুজ্জামান টপি এবং পরিচালনা পর্ষদ-২০২৬-এর যৌথ উদ্যোগে এ বছর প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে চালু করা হয়েছে সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কার্যক্রম।
সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ঐতিহ্যবাহী ক্লাবটির পূর্বের কোনো মেয়াদে দেখা যায়নি। এ সকল মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় ২০ নভেম্বর, ২০২৬ তারিখে খুলনা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির।
খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি জনাব মোঃ অহিদুজ্জামান এবং পরিচালক ডা: মোঃ মাহমুদ হাসান লেনিন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


