রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা-হুমকি রোধে হাইকোর্টে রিট

সংবাদ থেকে
ঢাকা: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।
রিটকারী আইনজীবী বলেন, সাম্প্রতিক সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। ‘তৌহিদী জনতা’’ পরিচয়ে এসব বাধা প্রদান প্রতিরোধ, সাংস্কৃতিক স্থাপনার সরকারি সুরক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়েই হাইকোর্টে এই রিট দায়ের করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


