২৪ অক্টোবর ২০২৬, ২১:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শারদীয় দুর্গাপূজা: মাদারগঞ্জ ও মেলান্দহে শাড়ি ও আর্থিক সহায়তা বিতরণ

সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

এম আর সাইফুল ও সাকিব আল হাসান নাহিদ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায় দুস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি এবং বিভিন্ন পূজামণ্ডপ ও ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে খরকা হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত ১৬২ জন সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি বিতরণ করা হয়। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ১০টি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে, মাদারগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৯টি মণ্ডপে ৩ হাজার টাকা করে এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৫টি মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর