৩৫ বছরেই শেষ উকিল হওয়ার স্বপ্ন, প্রশ্নের মুখে বার কাউন্সিল

সংবাদ থেকে
ঢাকা: আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত ঘিরে দেশের আদালতপাড়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। বার কাউন্সিলের এ সিদ্ধান্ত কার্যকর হলে নির্ধারিত বয়সের পর নতুন করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ সীমিত হয়ে পড়বে। এতে একদিকে পেশার মান, শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার প্রত্যাশা তৈরি হয়েছে, অন্যদিকে বয়সের সীমা নির্ধারণ করেই কি আইন পেশার অনিয়ম ও পেশাগত দুর্বলতা দূর করা সম্ভব- এমন প্রশ্ন ওঠছে।
বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল-এর বক্তব্য অনুযায়ী, সিদ্ধান্তটি ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরের পরিকল্পনা রয়েছে। বর্তমান আইন শিক্ষার্থীদের সম্ভাব্য ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে এ সময় নির্ধারণের কথা জানানো হয়েছে।
তবে এ সিদ্ধান্তের ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ল’ কলেজগুলোতে পড়াশোনা করা শিক্ষার্থী, পেশা পরিবর্তন করে আইন পড়তে আসা ব্যক্তি এবং তুলনামূলক বেশি বয়সে আইন বিষয়ে ডিগ্রি অর্জনকারীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


