হজযাত্রীদের কোরবানির টাকা আত্মসাৎ, এজেন্সিকে জরিমানা

সংবাদ থেকে
ঢাকা: হজযাত্রীদের কাছ থেকে টাকা নিয়েও কোরবানি নিশ্চিত না করার দায়ে ‘আল মুলতাজিম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’কে ১ লাখ টাকা জরিমানা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সেই সঙ্গে প্রাক-নিবন্ধনের টাকা যথাসময়ে ফেরত না দিয়ে হজযাত্রীদের হয়রানি করার অভিযোগে ‘ডিবিএইচ ইন্টারন্যাশনাল’ নামে আরেকটি এজেন্সিকে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৪ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, আল মুলতাজিম ট্রাভেলসের বিরুদ্ধে ১৪ জন হজযাত্রী লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাতে বলা হয়, সংস্থাটি ২ হাজার ২০০ হজযাত্রীর কাছ থেকে কোরবানির জন্য জনপ্রতি ৭২০ সৌদি রিয়াল (প্রায় ২৩ হাজার ৬৫২ টাকা) সংগ্রহ করে। তবে নুসুক মাসার পোর্টালের তথ্য অনুযায়ী, তামাত্তু হজে নিবন্ধিত ২ হাজার ৭৭ জন হজযাত্রীর মধ্যে মাত্র ১ হাজার ৩৫০ জনের কোরবানি নিশ্চিত করা হয়। বাকি ৭২৭ জনকে ভুয়া তথ্য দিয়ে ‘রোজাদার’ দেখিয়ে সম্পূর্ণ অর্থ আত্মসাতের চেষ্টা চালায় তারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


