২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে, মসজিদ ভাঙার নোটিশ

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্টঃ ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রেস কোর্স মসজিদ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭০০টি পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের।

এ নিয়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, মসজিদের সামনের বেশ কয়েকটি স্থাপনা এরইমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এলাকায় ইটের স্তূপ ও ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদের আশপাশের জরুরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে উচ্ছেদের নোটিশ টাঙানো হয়েছে।কেন্দ্রীয় সরকারের অধীন দিল্লির ‘ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ (এলঅ্যান্ডডিও) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সংলগ্ন ওই মসজিদের জমিকে সরকারি সম্পত্তি হিসেবে দাবি করছে।

সেখানে যেকোনো অননুমোদিত নির্মাণ বা দখলকে আইনত অপরাধ ঘোষণা করে নোটিশ টাঙানো হয়েছে এবং কেন্দ্রীয় গণপূর্ত বিভাগকে (সিপিডব্লিউডি) নির্দেশ কার্যকরের দায়িত্ব দেওয়া হয়েছে।নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) কর্মকর্তারা দাবি করেছেন, আদালতের নির্দেশ মেনেই এলাকাটিতে বিদ্যুৎ ও পানিসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর