৩০ অক্টোবর ২০২৬, ০১:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফরিদগঞ্জে তিন যুবদল নেতা হত্যার একযুগ পার হলেও বিচার পায়নি স্বজনরা

সূত্র: Chandpur Times / অপরাধ

সংবাদ থেকে

আজ ঐতিহাসিক ও রক্তঝরা ফরিদগঞ্জের ভয়াল ২৫শে অক্টোবর। ২০১৩ সালের এই দিনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে দেশব্যাপী ১৮ দলীয় জোটের ডাকা বিক্ষোভ মিছিলে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারিয়েছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জের তিন যুবদল নেতা। এই নৃশংস হত্যাকাণ্ডের দীর্ঘ একযুগ পেরিয়ে গেলেও স্বজনরা আজও কোনো বিচার পাননি। উল্টো বিগত সরকারের সময়ে নানা হয়রানিমূলক মিথ্যা মামলার জালে জর্জরিত হতে হয়েছে শোকাহত পরিবার ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫শে অক্টোবর বিকেলে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা একযোগে অতর্কিত হামলা চালায়।

তৎকালীন ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হকের দেওয়া বিবরণী অনুযায়ী, সেই মিছিলে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী ২৪২ রাউন্ড শর্টগানের গুলি, ২৯ রাউন্ড চায়না পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও দলীয় ক্যাডারদের ওই নির্বিচারে গুলিতে ঘটনাস্থলেই নিহত হন যুবদলের তিন সাহসী কর্মী জাহাঙ্গীর বেপারী, আরিফ হোসেন ও বাবুল ভূঁইয়া।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর