২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সেবার মান বাড়াতে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির জোর তাগিদ

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি কনস্যুলার সেবার মান বাড়ানোর ওপর তীব্র গুরুত্বারোপ করেছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের সাম্প্রতিক শিরশ্ছেদের ঘটনায় কোনো কনস্যুলার কর্মকর্তার গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে কমিটিকে দ্রুত অবহিত করার সুপারিশ করা হয়েছে।

​রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩য় বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।

​বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর বর্তমান কার্যক্রম, জনবল পরিস্থিতি, বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, কর্মসংস্থান, রেমিট্যান্স এবং শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর