২৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রূপসায় ব্যবসায়ীর ৯ লাখ ৩২ হাজার টাকা হাতিয়ে নিল দুর্বৃত্তরা

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসায় অভিনব কৌশলে ডিমের দোকান থেকে নগদ ৯ লাখ ৩২ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর টিএস বাহিরদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ডিম বিক্রির জমানো মূলধন হারিয়ে সর্বস্বান্ত ব্যবসায়ী এখন শয্যাশায়ী। ভুক্তভোগী ব্যবসায়ী লিটন সাহা (৫৩) জানান, তিনি দীর্ঘদিন ধরে টিএস বাহিরদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন বাজারে ডিমের ব্যবসা পরিচালনা করে আসছেন। শনিবার দুপুরে আনুমানিক ৪০ থেকে ৪২ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি তাঁর দোকানে আসেন।

ওই ব্যক্তি প্রথমে বিভিন্ন ধরনের লাল রঙের কয়েন দেখিয়ে কথা বলতে শুরু করেন এবং একপর্যায়ে ডিম কেনার আগ্রহ প্রকাশ করেন। লিটন সাহা ডিম আনতে পেছনের দিকে ঘুরতেই সুযোগ বুঝে ওই ব্যক্তি টেবিলের নিচে ব্যাগে রাখা নগদ ৯ লাখ ৩২ হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর