বিচারের মুখোমুখি হচ্ছেন আজম- আমু-শাজাহানসহ ৭ নেতা

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট : জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সাতজন মন্ত্রী, এমপি ও উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্য দিয়ে মির্জা আজম, আমির হোসেন আমু ও শাজাহান খান সহ পাঁচ নেতা প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রসিকিউশন কার্যালয়ে এই প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত সংস্থার প্রতিবেদনটি পর্যালোচনার পর শিগগিরই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) আকারে দাখিল করা হবে।
অভিযুক্ত সাতজন হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিম-লীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সভাপতিম-লীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাবেক জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



