মাধবপুরে ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ
সংবাদ থেকে
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপ ও নির্বাচন কমিশনের দিকনির্দেশনা ঘোষণার পরপরই ১১টি ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বেড়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের প্রার্থিতা জানান দিতে শুরু করেছেন। গণসংযোগ, ব্যানার-পোস্টার টাঙানো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা সরব হয়ে উঠেছেন।
এবার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপির নেতাকর্মীদের তৎপরতা বেশি দেখা যাচ্ছে। কেউ এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নিয়ে, কেউ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে, আবার কেউ দলীয় সমর্থন পেতে নানা কৌশলে প্রচার চালাচ্ছেন। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদ প্রত্যাশীদের উপস্থিতি ও ছিল চোখে পড়ার মতো। এবার নতুন মুখের সংখ্যাও বেশ উল্লেখযোগ্য।
নির্বাচন সরাসরি দলীয় প্রতীকে না হলেও দলীয় সমর্থন প্রার্থীদের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনে থাকবেন এবং কারা দলীয় সমর্থন পাবেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

