২৭ অক্টোবর ২০২৬, ২২:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইসরায়েলে ভোটগ্রহণ শুরু

সূত্র: Dhaka News24 / আন্তর্জাতিক

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: হামাস হামলা, গাজা ও ইরানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মধ্য দিয়ে সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন ইসরায়েলের নাগরিকরা। এই নির্বাচনের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে রাত ১০টা পর্যন্ত। ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার প্রায় ৭৩ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যার মধ্যে ৩৩ লাখ নতুন ভোটার।

নির্বাচনী জরিপ অনুযায়ী, ১৯ বছর ধরে ইসরায়েলের ক্ষমতায় থাকা নেতানিয়াহুর ডানপন্থী ‘লিকুদ’ পার্টি এবং তার সাবেক সেনাপ্রধান গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।নেতানিয়াহু তার যুদ্ধকালীন নেতৃত্ব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিকে নির্বাচনী প্রচারণায় প্রধান হাতিয়ার করেছেন। তিনি দাবি করেছেন, ট্রাম্পের সহায়তায় ইরান হুমকি চিরতরে দূর করতে তিনি প্রস্তুত, তবে তার জন্য তাকেই ক্ষমতায় থাকতে হবে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর