২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মোলাসেস নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এমভি হাই-হং

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোলাসেস (চিটাগুড়) নিয়ে বিদেশী জাহাজ এম,ভি হাই-হং মোংলা বন্দর জেটিতে ভিড়েছে । জাহাজটি মঙ্গলবার দুপুরে বন্দরের ৯নম্বর জেটিতে ভিড়ে।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেড’র নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানান, পানামা পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি হাই-হং ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে ৮ হাজার ২৫০ মেট্টিক টন মোলাসেস/চিটাগুড় নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। বিকেল থেকে লাইটার করে এ পণ্য ট্যাংকে রিজার্ভ করা হচ্ছে। এরপর মোংলা থেকে ট্রেনে করে যাবে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এটি মোলাসেস’র চতুর্থ চালান। বিদেশ থেকে ২০২৪ সাল থেকে সরাসরি মোংলা বন্দরে আসছে মোলাসেস। গোখাদ্যের উপকরণ হিসেবে মোলাসেসের/চিটাগুড়ের উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। দেশে আখ কল থাকলেও মুলত বিদেশ থেকে আমদানী করতে হচ্ছে এ চিটাগুড়।

স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম আরো বলেন, ড্রেজিং করে মোংলা বন্দরের নাব্যতা বৃদ্ধি ও সংরক্ষণ করা গেলে আমরা আরো বড় বড় জাহাজ এ বন্দরে আনতে পারবো।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর