খালিয়াজুরীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদ থেকে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে শুরু হয়ে খালিয়াজুরী প্রেস ক্লাব, থানা মোড়, কলেজ মাঠ ও নতুন বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়ার প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
খালিয়াজুরী উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. শাকিল সারোয়ারের পরিচালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



