৫৫ প্রকল্পে ৮৮ লাখ টাকা ‘হাতিয়ে’, দুদকের মামলায় মিরসরাইয়ের সাবেক চেয়ারম্যানসহ আসামি ১০

সংবাদ থেকে
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের ১ শতাংশ করের অর্থে নেওয়া ৫৫টি উন্নয়ন প্রকল্পে জালিয়াতির অভিযোগে সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৮৭ লাখ ৮০ হাজার ৫৮৩ টাকা আত্মসাৎ, জাল ভাউচার তৈরি এবং নথিতে জাল স্বাক্ষর ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এ মামলাটি করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
মামলার আসামিরা হলেন করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এনায়েত হোসেন নয়ন, সাবেক সংরক্ষিত নারী সদস্য কল্পনা রানী চক্রবর্তী, শেলী মজুমদার ও তাহেরা বেগম এবং সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের (মাস্টার), মো. শহীদ উল্লাহ, মো. বেলাল উদ্দিন, ফেয়ার মিয়া মিন্টু, মো. আজাদ উদ্দিন ও কোরবান আলী।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





