নয় মাসে ৫২৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ গার্ডিয়ানের

সংবাদ থেকে
চলতি বছরের প্রথম নয় মাসে ২ লাখ ১১ হাজার ৫৯৭টি বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এসব দাবির বিপরীতে গ্রাহক ও নমিনিদের মোট ৫২৩ কোটি ৪১ লাখ টাকা পরিশোধ করেছে জীবন বিমা প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য বিমা, মৃত্যুজনিত দাবি, পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য খাতের দাবিগুলো নিষ্পত্তি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য বিমা খাতে ১ লাখ ৭০ হাজার ৬৭৫টি দাবির বিপরীতে ২৩৫ কোটি ৪৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। মৃত্যুজনিত ৩৪ হাজার ৯৩৯টি দাবির বিপরীতে দেওয়া হয়েছে ২৫৭ কোটি ৩২ লাখ টাকা। এ ছাড়া পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য খাতে ৫ হাজার ৯৮৩টি দাবির বিপরীতে গ্রাহকদের হাতে পৌঁছেছে ৩০ কোটি ৬৪ লাখ টাকা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




