কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই

সংবাদ থেকে
কক্সবাজারে গবেষণাধর্মী সাংবাদিক, দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ গিয়াস আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় কক্সবাজার শহরতলির বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





