৫ নভেম্বর ২০২৬, ২৩:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বহুল প্রতীক্ষিত ‘পাওয়ার স্টার্টআপ’ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন মিলেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন প্রদান করে।

অনুমোদন মেলার মাধ্যমে প্রথম ইউনিটে এই প্রথমবার স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর ফলে পারমাণবিক চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি তথা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ইতিপূর্বে পরিচালিত সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় এই গতি পেল প্রকল্পটি।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন মেনে এবং রাশিয়ার সরাসরি সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের স্টেজ ‘বি-ওয়ান’ সফলভাবে সমাপ্ত হয়েছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর