৮ নভেম্বর ২০২৬, ১৪:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

সূত্র: TechZoom / প্রযুক্তি

সংবাদ থেকে

টিকটক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ের তথ্য রিপোর্টটিতে তুলে ধরা হয়েছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা কনটেন্ট শনাক্ত ও সরিয়ে দেওয়ার উদ্যোগগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে।

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে টিকটক কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের কারণে বাংলাদেশে মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে। এটি প্ল্যাটফর্মে আপলোড করা মোট ভিডিওর প্রায় ০.৯ শতাংশ । প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের অভিযোগ জানানোর আগেই টিকটক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এসব ভিডিওর ৯৯.৮ শতাংশ শনাক্ত করে সরিয়ে ফেলে। শনাক্ত হওয়া ভিডিওর মধ্যে ৯২.৭ শতাংশ ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। পরবর্তীতে যাচাইয়ের পর মোট ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে একই সময়ে টিকটক মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও সরিয়ে ফেলেছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় ০.৫ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও সরানো হয়েছে। বিশ্বজুড়ে সরানো ভিডিওর ৯৯.৫ শতাংশ ভিডিও ব্যবহারকারীদের অভিযোগের আগেই শনাক্ত করা হয়েছে। আর ৯২.৭ শতাংশ ভিডিও আপলোড হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়। এছাড়া, যাচাইয়ের পর মোট ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর