১ নভেম্বর ২০২৬, ০১:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দেশে ক্রিপ্টোকারেন্সির লেনদেন-কেনাবেচায় নিষেধাজ্ঞা বহাল

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: দেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার লেনদেন, কেনাবেচা, বিনিময় ও স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার সুযোগও নেই। বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন এবং গ্রাহকের হিসাবের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধে নজরদারি জোরদার করতে বলা হয়েছে। যা প্রজ্ঞাপন জারি তারখি থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার(২৯ অ‌ক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়, বৈদেশিক বিনিময় হার ও প্রতিবেদন দাখিল, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর লেনদেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ) ব্যবস্থায় অর্থ পরিশোধ ও নিষ্পত্তি, বৈদেশিক মুদ্রার হিসাব, ওপেন পজিশন (ব্যাংকের কাছে ডলার ধরে রাখা বিদ্যমান বৈদেশিক মুদ্রা) সীমা, নস্ট্রো হিসাবের সমন্বয়, ফরওয়ার্ড লেনদেন, সোয়াপ এবং আমদানি বাণিজ্যে পণ্যমূল্যের ঝুঁকি হেজিংসংক্রান্ত নির্দেশনা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রমে সমন্বিত নীতিমালায় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার বিনিময়, স্থানান্তর ও লেনদেন এর উপর নিষেধাজ্ঞাসংক্রান্ত বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর