ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব শুরু

সংবাদ থেকে
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীর ঐতিহাসিক খেতুরীধামে লাখো ভক্তের পদচারণায় শুরু হয়েছে সনাতন বৈষ্ণব ধর্মের মহান সাধক ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব (খেতুরিভাব) মহোৎসব। শত বছরের ঐতিহ্যবাহী এ উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের হাজার হাজার সন্ন্যাসী ও ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠেছে পদ্মাপাড়ের খেতুরীধাম। উৎসবের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্যসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
সনাতন ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী, প্রতি বছর বাংলা কার্তিক মাসের প্রথম তিন দিন নাম-প্রার্থনা ও নানা ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে এই মহোৎসব উদযাপিত হয়। উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর/১১ কার্তিক) বিকেল ৪টা থেকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় রচিত ভজন কীর্তন, সন্ধ্যা আরতি, দামোদর আরতি, নরোত্তম চরিতকথা এবং অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে।
শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে ভোর থেকে মঙ্গল আরতি, হরিনাম সংকীর্তন সংযোগে খেতুরীধাম পরিক্রমা, দর্শন আরতি ও শ্রীল প্রভুপাদ গুরুপূজা অনুষ্ঠিত হয়। অষ্টপ্রহর কীর্তন, প্রসাদ গ্রহণ ও ধর্মীয় আচারে মেতে আছেন ভক্তরা। আগামীকাল ৩ দিন ভক্তদের গঙ্গাস্নানের পর দীর্ঘ প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই তিরোভাব মহোৎসব।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



