৬ নভেম্বর ২০২৬, ১৩:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সবজি কিনতেই পকেট ফাঁকা, মাছ মাংসেও চড়া দাম

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

বাজারে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। কিন্তু দাম এখনো চড়া। কেজিপ্রতি শিম কিনতে হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়, টমেটো ১২০ থেকে ১৫০ টাকায়। সবজি কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মাছ, মাংস ও অন্যান্য নিত্যপণ্যের বাড়তি দামও চাপ বাড়াচ্ছে সংসারের খরচে।

এমন পরিস্থিতিতে একই শহরে কেনাকাটার হিসাব কিছুটা ভিন্ন হওয়ার সুযোগ তৈরি করছে সুপারশপ দ্য বাস্কেটের বিশেষ বিক্রয় কার্যক্রম। চট্টগ্রাম নগরের খুলশী ও পাঁচলাইশ শাখায় এক হাজারের বেশি নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৭২ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘পিক অব দ্য মান্থ’ কার্যক্রম চলবে ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত। পাশাপাশি ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘ক্লিয়ারেন্স সেল’।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরের রেয়াজউদ্দিন বাজার ও বকশিরহাট ঘুরে দেখা যায়, আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। শিম, গাজর ও টমেটোর পাশাপাশি বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শসা ও ঢ্যাঁড়সের দামও চড়া। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে আলু, পেঁপে ও মিষ্টিকুমড়া।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর