কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে শহরের জুগিয়া চরপাড়া শ্মশানঘাটের পূর্ব পাশে বালুর টিলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজাউল হক।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


