৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর দুর্গম ভাল্লুকিয়া এলাকায় অবস্থিত ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) ওই এলাকায় একটি দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়টির এমপিওভুক্তির জোর দাবি জানান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা। সংসদ সদস্যও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সহযোগিতায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু এখনো এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর