চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১১২৯
সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে
চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ।
তাঁদের মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১১ জেলায় ৬৫৩ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৪৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৯২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


