মাদারগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মির্জা হুমায়ুন- সাধারণ সম্পাদক খাদেমুল

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ এ দৈনিক যুগান্তরের প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর সভাপতি এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের মোট ১৪ জন ভোটারের মধ্যে ১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মির্জা হুমায়ুন কবীর ৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে এম জুলফিকার আলী বাবলু পান ৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খাদেমুল ইসলাম। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম হুমায়ুন কবির বক্কর ৪ ভোট এবং মোহাম্মদ শাহীন ৩ ভোট পান।
এদিকে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সামিউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সাইফুল, সাংগঠনিক সম্পাদক পদে বজলুর রহমান খান, অর্থবিষয়ক সম্পাদক পদে আল্পনা জান্নাত এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







