খালিয়াজুরীতে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জলমহালে মাছ শিকার, ১ লাখ টাকা জরিমানা

সংবাদ থেকে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দলিমাটি জলমহালে অবৈধভাবে মাছ শিকারের দায়ে মো. জসীম উদ্দিন (৪২) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের দলিমাটি জলমহালে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডিত জসীম উদ্দিন উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দলিমাটি জলমহালটি ছয় বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল এবং এর বিপরীতে প্রতিবছর ভ্যাট ও আয়করসহ প্রায় ৬৩ লাখ টাকা সরকারি রাজস্ব পরিশোধের নিয়ম রয়েছে। তবে নির্ধারিত সময়ে ইজারামূল্য পরিশোধ না করায় এবং জলমহালটি নিয়ে মহামান্য আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকায় সেখানে মাছ ধরা বা অন্য কোনো কার্যক্রম পরিচালনার ওপর আইনি নিষেধাজ্ঞা ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


