ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশুকিশোর সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ থেকে
রাজশাহী: ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের (রংধনু শাখা) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী, শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬।
শনিবার (৩১ অক্টোবর) রাজশাহীর সি অ্যান্ড বি মোড় সংলগ্ন নানকিং দরবার হলে দিনব্যাপী এই প্রীতি উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াত, ফুলকুঁড়ির শিল্পীবৃন্দের উদ্বোধনী গান ‘ফুলকুঁড়ির গান’ পরিবেশন, সংগঠনের অতীত অর্জন তুলে ধরা, লক্ষ্য ও কার্যক্রমভিত্তিক বিশেষ প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন, শিশুকিশোর পরিবেশকদের কবিতা আবৃত্তি, শিশুকিশোরদের পরিবেশনায় নাটক মঞ্চস্থ এবং বিশেষ শর্টফিল্ম প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিশুকিশোরদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



