৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দু’বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা

সূত্র: Chandpur Times / শিক্ষা

সংবাদ থেকে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছে ৫ লাখ ৯৪ হাজার ৪শ ১৩ জন পরীক্ষার্থী । এ পরীক্ষার্থীদের মধ্যে যারা এক বা দু’ বিষয়ে ফেল করেছে,তারা ডিসেম্বর মাসের মধ্যে ফের পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। সমকালের সংগে আলাপকালে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন,বিধিমালা তৈরি হচ্ছে। ফের পরীক্ষার নেয়ার প্রস্তাবনা আন্ত:শিক্ষাবোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ডিসেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে এ পরীক্ষা ফের নেয়া হবে।

জানা গেছে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ১ বা ২ বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী শুধু তাদের অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দিতে পারবেন। এক বা দুটি বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার ৯শ ৫ জন শিক্ষার্থীকে এক বছর অপেক্ষা না করিয়ে এক মাসের মধ্যেই শুধু ওই অকৃতকার্য বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দু’বিষয়ে ফেল করেছেন ১ লাখ ২৪ হাজার ৮শ ৬৫ জন।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর