ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড

সংবাদ থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেছেন, ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারত্ব ও সিট বাণিজ্যসহ অতীতে বিদ্যমান নানা অনিয়ম ফিরে আসবে।
রোববার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আম্মার বলেন, শুধু রাকসু নয়, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন আবারও অচল হয়ে পড়ার পথে। জাকসুর নির্বাচন কমিশন কার্যালয়ের চিত্রই এর একটি উদাহরণ। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষক সমিতির কার্যালয় করার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ের চেয়ার-টেবিল পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে। আমরা ছাত্র সংসদগুলোর এমন দৈন্যদশা দেখতে চাই না।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







