ডিসেম্বর সামনে রেখে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: শ্রমমন্ত্রী
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শ্রমমন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘আজকের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।’
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



