৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দিলেন শায়লা বানু ঝুমুর

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন শায়লা বানু ঝুমুর। ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকটির পর্ষদে যোগ দেন। তিনি কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন।

মিসেস ঝুমুর একজন বিশিষ্ট উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তা ও অভিজ্ঞ করপোরেট নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। আন্তর্জাতিক বাণিজ্য এবং বৃহৎ শিল্পগোষ্ঠী পরিচালনায় তাঁর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি এমএনআর গ্রুপের আওতাধীন শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সোয়েটার উৎপাদনশিল্প পরিচালনা করে। বৃহৎ পরিসরে শিল্পকারখানা পরিচালনা ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সমষ্টিক অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান তাঁর পেশাগত দক্ষতাকে সমৃদ্ধ করেছে।

বিভিন্ন দেশে ব্যাপক আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে অর্জিত বৈশ্বিক অভিজ্ঞতা তাঁর দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করেছে, যা করপোরেট সুশাসন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নাগরিক ও সামাজিক কর্মকা-েও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর