ভূমি ভবনের ডে কেয়ার সেন্টার পরিদর্শনে ছোট্ট সোনামণিদের মাঝে সংসদ সদস্য এম নাসের রহমান

সংবাদ থেকে
ভূমি ভবনের ডে কেয়ার সেন্টার পরিদর্শনে গিয়ে এক আনন্দঘণ সময় কাটালেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মাননীয় সংসদ সদস্য এম নাসের রহমান এমপি। পরিদর্শনকালে তিনি সেন্টারটির শিশু ও ছোট্ট সোনামণিদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় ও আনন্দ ভাগাভাগি করে নেন।
সরেজমিনে পরিদর্শনের সময় সংসদ সদস্য ডে কেয়ার সেন্টারটির সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিশুদের নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের লালন-পালন ও বিনোদনের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে দেখেন। কর্মরত দায়িত্বশীলদের শিশুদের সর্বোত্তম পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে এম নাসের রহমান বলেন, “কর্মজীবী মা-বাবাদের মানসিক নিশ্চিন্তে কাজ করার সুযোগ সৃষ্টিতে ডে কেয়ার সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের ভবিষ্যতের কান্ডারী এই কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




