৪ নভেম্বর ২০২৬, ২২:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কোটচাঁদপুর নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার ও ঘাসের উপর ইট বিছিয়ে ফ্লাট সলিং

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার ও ঘাসের উপর ইট বিছিয়ে ফ্লাট সলিং করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন কোটচাঁদপুরের জগন্নাথপুর গ্রামবাসী। গত সোমবার সকালে ওই কাজ বন্ধ করে দেন তারা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের প্রথম পাড়া থেকে মাঠের রাস্তার ৩৫৪ ফুট ফ্লাট সলিংয়ের কাজের বরাদ্দ দেন জেলা পরিষদ। কাজটি করছেন রেজাউল ইসলাম নামের এক ঠিকাদার। গেল সোমবার (০২-১১-২৬) তারিখ সকালে ওই কাজটি শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে ওইদিনই রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বেডে দূর্বা ঘাস রেখে, তাঁর উপর ইট বিছিয়ে নির্মান করার অভিযোগে কাজ বন্ধ করে দেন জগন্নাথপুর গ্রামবাসী। কাজটি বন্ধ আছে আজও।

এ ব্যাপারে ওই গ্রামের আব্দুস সালাম বলেন, সোমবার দিন সকালে মাঠে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ওই রাস্তায় কাজ চলছে। এরপর দেখলাম তারা রাস্তার উপর দূর্বা ঘাস না সরিয়ে, তাঁর উপর সামান্য বালু ছিটিয়ে রাস্তার কাজ করে যাচ্ছেন। পরে বিষয়টি জানাজানি হয়ে পড়লে আস্তে আস্তে গ্রামবাসী জড়ো হতে থাকে ওই রাস্তায়। পরে তাদেরকে বলে কাজ বন্ধ করে দেয়া হয়।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর