পটিয়ায় খামার থেকে ম্যানেজারকে তুলে নেওয়ার অভিযোগ
সূত্র: Suprobhat Bangladesh / সাধারণ

সংবাদ থেকে
চট্টগ্রামের পটিয়ায় একটি ডেইরি খামার থেকে ম্যানেজার মো. আনোয়ার হোসেনকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ওই সময় তার কাছে খামারের নগদ টাকা ছিল।
পুলিশ বলছে, টাকা লেনদেনের কোনো বিষয় নিয়ে কয়েকজন তাকে তুলে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


