6 November 2026, 01:18 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শ্রমিকদের মজুরি আন্দোলনে জিএম কাদেরের সংহতি, দমন-পীড়নের নিন্দা

Source: Dhaka News24 / Politics

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি দাবীর আন্দোলনের প্রতি সংহতি ও আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বিবৃতিতে আরও বলেছেন, দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাক শিল্প বা গার্মেন্টস খাত থেকে। উচ্চ মূল্যস্ফীতি বা ক্রমবর্ধমান বাজার দরের কারনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা ব্যায়, রান্নার জ্বালানীর খরচ মিটানো বর্তমান বেতন কাঠামোতে শ্রমিকদের পক্ষে শুধু কষ্টসাধ্য নয় বলাযায় অসম্ভব হয়ে পড়েছে।

এমন বাস্তবতায় গার্মেন্টস খাতে কর্মরত লাখ লাখ শ্রমিক তাদের জীবনধারনের নুন্যতম ব্যায় নির্বাহ করতে পারছেনা। ফলোশ্রুতিতে শ্রমিকরা তাদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারনের দাবিতে আন্দোলন করছে বেশ বিছু দিন যাবত। লক্ষ্য করছি সরকার তাদের ন্যায় সংগত দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে দমন নীপিড়নের আশ্রয় নিয়ে আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে শারিরিক ভাবে নির্যাতন ও গ্রেফতার করছে গর্মেন্টস শ্রমিকসহ আশে পাশের বসবাসরত অসংখ্য বিভিন্ন শ্রেণির মানুষকে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending