৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আয়ের সুযোগ দিচ্ছে সরকার

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার : বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আয়ের সুযোগ দিচ্ছে সরকার। এ জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়া যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় গ্রাহকেরা ছাদে সৌর প্যানেল স্থাপন করে নিজেরাই বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করতে পারবেন। নেট মিটারিং ব্যবস্থায় অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে নির্ধারিত হারে এ অর্থ পাওয়ারও সুযোগ রয়েছে।

গত ১ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করলে পরবর্তী তিন বছর প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়া যাবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০৩০ সাল পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর