৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ পরিবারের ঘর পুড়ে ছাই

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

চারটি বসতঘরের ১১টি কক্ষ পুড়ে গেছে, জীবন্ত দগ্ধ হয়েছে একটি বানর; ক্ষতি ১০ থেকে ১২ লাখ টাকা বলছে ফায়ার সার্ভিস

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে বেদে সম্প্রদায়ের ১১ পরিবারের বসতঘর পুড়ে গেছে। আগুনে চারটি বসতঘরের ১১টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি শিকলে বাঁধা একটি বানরও জীবন্ত দগ্ধ হয়েছে। এতে পরিবারগুলো বসতঘর ও মালামাল হারিয়ে বিপাকে পড়েছে। ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, তাঁদের অন্তত ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

গতকাল বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন অফিসের পেছনে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর সময় ইসমাত আরা নামে এক নারী আহত হন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর