৫ নভেম্বর ২০২৬, ২২:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পোরশায় আমগাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় আমগাছের ডাল ভেঙে মাথায় পড়ে রিফাত হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্বগ্রামের একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।

রিফাত হোসেন ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে। সে পূর্বগ্রাম দারুল উলুম সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রিফাত কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি আমবাগানে খেলতে যায়। একপর্যায়ে বন্ধুরা মিলে একটি বড় আমগাছের ডালে দড়ি বেঁধে দোল খাচ্ছিল।

এ সময় হঠাৎ গাছের ডালটি ভেঙে রিফাতের মাথার উপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর